একাডেমিক তথ্য

শিক্ষা প্রতিষ্ঠান: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকৌশল মহাবিদ্যালয়, রাজশাহী ১৯৬৪ সনে প্রথম batch এ ছাত্র ভর্তির মাধ্যমে স্নাতক ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

বিভাগ সমূহ: পুরকৌশল, তড়িতকৌশল ও যন্ত্রকৌশল বিভাগ।

শিক্ষা বর্ষের শেষ দুই সংখ্যা শিক্ষার্থীদের রোল নম্বরের শুরুতে বসতো এবং পরবর্তী তিন সংখ্যা হতো ভর্তির ক্রম অনুযায়ী। এই প্রতিষ্ঠানের প্রথম ছাত্রের রোল নম্বর ছিলো ৬৪০০১।

শুরু থেকেই পাঠদান চলতো সপ্তাহে পাঁচ দিন, শুক্রবার ও শনিবার বন্ধ থাকতো। সপ্তাহের দিন গুলিকে শনি, রবি এর পরিবর্তে A, B, C, D ও E day হিসেবে চিহ্নিত করা হতো, পাঁচ দিন পাঠদান ও দুই দিন সাপ্তাহিক ছুটি এবং এই সাতদিনকে বলা হতো এক Cycle। একটি শিক্ষা বর্ষে ২৮ cycle পাঠদান করা হতো।

শিক্ষাবর্ষের প্রথম দিনকে A day বলা হতো এবং কোন কারনে কলেজ ছুটি থাকলে ছুটির পর খোলার দিনকে B day হিসেবে গন্য করা হতো।

প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব মহসিন আহমেদ।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা: ১০৫ জন, ১০৪ জন পুরুষ ও ১ মাত্র নারী প্রভাতী মোহান্ত। পুরকৌশল এবং তরিৎকৌশল বিভাগে ক্লাস শুরু হয়েছিল ৯/১০ মার্চ ১৯৭৬ এবং শেষ হয়েছিল জুলাই ১৯৮০।

শ্রদ্ধেয় শিক্ষাগুরুগণ

আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ রইস উদ্দিন আহমেদ, ড. খ ম ওয়ালিউজ্জামান, ড. কাজী হারুনুর রশীদ এবং হায়দার আজম। পুরকৌশল বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন ড. কাজী হারুনুর রশীদ, এম এ হান্নান, এম হাবিবুল্লাহ, আলিমদাদ, সুলতান সার, কেরামত আলি, মো সেলিম এবং আনিসুর রহমান।

তড়িৎকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন ড. খ ম ওয়ালিউজ্জামান এবং রেজাউল করিম তালুকদার। যন্ত্রকৌশল বিভাগের দায়িত্বে ছিলেন রেজাউল করীম, লুতফর রহমান এবং রেজাউল করিম তালুকদার।

শিক্ষাগুরুগণ
অন্যান্য সুবিধা

শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য রয়েছেে বিভিন্ন ছাত্রাবাস। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য রয়েছে আব্দুল হামিদ ছাত্রাবাস, যেখানে তারা তাদের প্রাথমিক অধ্যয়ন সম্পূর্ণ করেন। তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে লে. সেলিম ছাত্রাবাস, যা উন্নত পড়াশোনার পরিবেশ প্রদান করে।